
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও ৩১ দফায় প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) জাপানি পক্ষের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জ্বালানি এবং সরকারের পরিচালনা ব্যয় কমানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কার্যক্রমে গাড়ির জন্য মাসিক বরাদ্দ করা জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়াও বন্ধ থাকবে।

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ইরান যুদ্ধ এবং তেলের মজুদ নিয়ে নানা খবরে আতঙ্ক থেকে দেশে পেট্রোল ও অকটেনের অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে। এই চাহিদা পূরণ করতে হিমশিম অবস্থা তৈরি হয়েছে অধিকাংশ পেট্রোল পাম্পে। চাহিদা বেড়ে যাওয়ায় বরাদ্দকৃত তেল ফুরিয়ে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকতেও দেখা যাচ্ছে।

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধ চায়নি মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, তারা দুই দলই ইনডিরেক্টলি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

জিপিওর প্রায় সাড়ে সাত একর জমিতে তিনটি বহুতল ভবন নির্মাণ করা হবে। সেখানে ছয় থেকে আটটি মন্ত্রণালয় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।


প্রতিমন্ত্রী বলেন, আমি আশাবাদী যে আমরা আগামীকাল চুক্তির বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব। আর্থিক কিছু পার্থক্যের বিষয়ে জাপান ইতিবাচক অবস্থান জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে আরও দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের অধিবেশনে ‘অসংসদীয়’ শব্দ ব্যবহারের অভিযোগ ঘিরে মৃদু বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

হাম বজ্রপাতের মতো এসেছে, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ের মধ্যে হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত সরকার– এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর- রশিদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে লিফটে উঠতে সাধারণ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন তিনি।

এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না, নিরাপদে আছে বাংলাদেশ- এমন মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এবারের ঈদযাত্রায় ১৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন প্রাণ হারিয়েছেন প্রায় ২০ জন। এই সময়ে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৯৮ জন।

এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসি-এর নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

বুধবার (১ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।