


মার্চ মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তালিকা অনুযায়ী, ‘আলী খামেনি’ সম্পর্কিত পাতা পড়া হয়েছে ৪২ হাজার ২৭৭ বার।

সারাদেশের মতো নরসিংদীতে বইছে উৎসবের আমেজ। ঈদে আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াতের পাশাপাশি অনেকেই পরিকল্পনা করেন পরিবার-পরিজনকে নিয়ে পার্কে বা পর্যটন স্পটে যেতে।

অমর একুশে বইমেলা শেষ হলেও নতুন লেখকদের কিছু বই এখনো পাঠকের আলোচনায় জায়গা করে নিচ্ছে। সেই তালিকায় উল্লেখযোগ্য সংযোজন শিহাব শহিদুলের প্রথম গল্পগ্রন্থ ‘নগরঘড়ি ও সুবোধ’।

এর আগে রাজধানীর পল্টনে বাসসের কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত এ সংবাদ সংস্থার এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ মেয়াদে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ নতুন কমিটি ঘোষণা করেন।

ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহ এর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর একটি রেস্তোরাঁয় ইফতার অনুষ্ঠানের পর সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চার বছরের জন্য চুক্তিভিত্তিক উপাচার্য নিয়োগ দিলো সরকার। ৯ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য বলা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস আজ
সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে শতাব্দীর সংগ্রামের প্রতীক আন্তর্জাতিক নারী দিবস। ইতিহাসের শিক্ষা ও ভবিষ্যতের অঙ্গীকার নিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। তবে এই পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না বলে জানিয়েছেন তিনি।

আঁচল ফাউন্ডেশনের গবেষকেরা মনে করেন, আত্মহত্যার সবচেয়ে বড় দুটি কারণ হতাশা এবং অভিমান। এছাড়া সামাজিক ও পারিবারিক চাপ, সম্পর্কগত টানাপোড়েন এবং আবেগীয় সংকট, ভবিষ্যৎ অনিশ্চয়তা, কর্মসংস্থান ও আত্মপরিচয় সংকট আত্মহত্যায় প্ররোচিত করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তরুণীকে লাঠি হাতে শাসানো যুবকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার সৃষ্টি হয়েছে।

চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে দেশের বিভিন্ন স্থানে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে এখনও অনেক সাংবাদিক কারাবন্দি রয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ড. মুহাম্মদ ইউনূস মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে নিজ কর্মস্থলে যোগদান করেন।

দৈনিক দিনকালের সিটি এডিটর ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্বের ১৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে এক অনন্য কীর্তি গড়েছেন নাজমুন নাহার। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন করেছেন। একই সঙ্গে এত বিপুলসংখ্যক দেশে জাতীয় পতাকা নিয়ে ভ্রমণ সম্পন্ন করা বিশ্বের প্রথম মুসলিম নারীও তিনি।

অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি পরবর্তী প্রথম সংসদ অধিবেশনে পাসের আহ্বান জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত এক সভায় অধ্যাদেশটি আইনে পরিণত করার আহ্বান জানানো হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী প্রফেসর ড. মোরশেদ আলম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী আবুল খায়ের মোঃ মাজহারুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী ইমাম মাহমুদ রিয়াদ (পলাশ)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি’ শুরু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করা হয়।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের ২০২৬–২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে সব পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হবে।