
খেলার দুনিয়ায় আজ রয়েছে একাধিক ইভেন্ট। বাইশ গজের ক্রিকেটীয় দ্বৈরথ থেকে শুরু করে সবুজ গালিচার ফুটবল উন্মাদনা– সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে দর্শকরা।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে মালদ্বীপের মালেতে শুক্রবার (৩ এপ্রিল) ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়েছে। টাইব্রেকারে পঞ্চম শটটি জালে জড়িয়ে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসান রোনান সুলিভান।

বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ পর লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হয়েছিলেন এসি মিলান ও রেঞ্জার্সের সাবেক মিডফিল্ডার গাত্তুসো। বাছাইপর্বের গ্রুপে নরওয়ের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হওয়ার কারণে প্লে অফে খেলতে হয়েছে আজ্জুরিদের।

প্লে-অফে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে পোল্যান্ড বিদায় নিয়েছে। এই হারের পর ৩৭ বছর বয়সী লেভানডফস্কি নিজের হতাশা গোপন করতে পারেননি।

পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা লঙ্ঘনের দায়ে ফাখারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যেখানে উল্লেখ আছে ম্যাচ চলার সময় অন্যায্য সুবিধা নেওয়ার জন্য বলের অবস্থা পরিবর্তন করা বিষয়টি।

ব্রাজিলিয়ান সিরি আ-তে রেমোকে ২-০ গোলে হারায় সান্তোস। ৪০ মিনিটে সান্তোস মিডফিল্ডার থাসিয়ানোর গোলের উৎস ছিলেন নেইমার। ডান প্রান্ত থেকে দারুণ লবে বল বাতাসে ভাসিয়ে রেমোর বক্সে ফেলেন। সেখান থেকে গোল করেন থাসিয়ানো।

হামজা এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন ৯ ম্যাচ। হামজা যতবার খেলেছেন মাঠে ছিলেন পুরো ৯০ মিনিট। ইনজুরির কারণে নেপালের বিপক্ষে একটি ম্যাচ খেলতে পারেননি।

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি দল যাবে কোয়ার্টার-ফাইনালে। চীনের বিপক্ষে ভালো করে গ্রুপ পর্ব পেরুনোর সম্ভাবনা জোরাল করতে শুক্রবার (৩ এপ্রিল) ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং সেন্টারে প্রস্তুতি নিয়েছে দল।

এবারের বিশ্বকাপের বাছাই পেরোতে পারেনি আফ্রিকান দেশ নাইজেরিয়া। দক্ষিণ আমেরিকার দেশ চিলিও পেরোতে পারেনি বিশ্বকাপ বাছাই। তাদের বিপক্ষে পর্তুগাল ম্যাচ খেলবে ৬ জুন। সেই ম্যাচটি হবে লিসবনের ওয়েইরাসে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, দীর্ঘদিন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অপরাজিত ছিল। একটি ম্যাচ হারতেই পারে। তবে সামনে ঘুরে দাঁড়িয়ে দল এশিয়ান গেমসে জায়গা করে নেবে এবং চ্যাম্পিয়ন হবে এমনটাই আশা তার।

নারী চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে বার্সেলোনা।

খেলার দুনিয়ায় আজ রয়েছে একাধিক ইভেন্ট। বাইশ গজের ক্রিকেটীয় দ্বৈরথ থেকে শুরু করে সবুজ গালিচার ফুটবল উন্মাদনা– সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে দর্শকরা।

গত মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে ৯৯ গোল করেছিল বায়ার্ন। এই সংখ্যা হয়তো আসছে ম্যাচেই ছাড়িয়ে যাবে তারা, হয়ে যেতে পারে নতুন রেকর্ডও। শনিবার (৪ এপ্রিল) ফ্রেইবুর্গের মাঠে খেলবে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। এরপর বাকি থাকবে আরও ৬ ম্যাচ।

টানা তৃতীয়বার বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইতালি এক ধাপ এগিয়ে উঠেছে ১২ নম্বরে। র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮১ নম্বরে আছে এখন বাংলাদেশ।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনাল ম্যাচের ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার ও ‘ক্যাটাগরি ৩’ দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে।

বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি।

জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়ে একটি গোল করেছেন মেসি। দেশের জার্সিতে এটি তার ১১৬তম গোল। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৯০২টি।

সুইডেনের ভাগ্য ভালো থাকায় ‘এ’ ক্যাটাগরির চার গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, পর্তুগাল, জার্মানি ও ফ্রান্স বিশ্বকাপ বাছাইয়েও সেরা হয় নিজেদের গ্রুপে। ‘বি’ ক্যাটাগরির নরওয়ে আর ইংল্যান্ডও বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল।

২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম। তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই আবার জমে ওঠে।

২০২৬-২৭ মৌসুমে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এ ঘোষণা দিলেন ডুসেন। বুধবার (১ এপ্রিল) নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। সেখানে বাদ যাওয়া ক্রিকেটারদের মধ্যে ডুসেন এবং ডেভিড মিলার বড় নাম।