
সিটিজেন ডেস্ক





পাকিস্তানে সম্ভাব্য মার্কিন প্রতিনিধিদলের আগমনের আগেই দেশটির নূর খান বিমানঘাঁটিতে একাধিক মার্কিন সামরিক ও সরকারি বিমান অবতরণ করেছে। এসব বিমানে যোগাযোগ ব্যবস্থা, মোটরকেড পরিচালনার সরঞ্জাম এবং অন্যান্য সহায়ক উপকরণ আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) ফ্লাইট ট্র্যাকিং সূত্রে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান বিমানবাহিনীর নূর খান ঘাঁটি ভিআইপি আগমন ও যাতায়াতের জন্য প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়, সেখানে অন্তত ছয়টি মার্কিন বিমান নেমে আবার ফিরে গেছে।
আরও জানা যায়, এর মধ্যে অন্তত দুটি বিমান আজ অবতরণ করেছে। বাকি চারটি গত ৪৮ ঘণ্টার মধ্যে একই ঘাঁটিতে এসে পৌঁছায় এবং স্বল্প সময় অবস্থান শেষে ফিরে যায়।
এই ঘটনাকে ঘিরে সম্ভাব্য কূটনৈতিক বা সামরিক তৎপরতা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।



