ইরানকে শতভাগ প্রস্তুত থাকার নির্দেশ

ইরানকে শতভাগ প্রস্তুত থাকার নির্দেশ
সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুতিতে থাকার নির্দেশ দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এজেই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, এজন্য তেহরানকে অবশ্যই ‘শতভাগ প্রস্তুতি বজায় রাখতে হবে’।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
মোহসেনি বলেন, যুক্তরাষ্ট্রের আরও হামলার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে। কারণ ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এখনো যুদ্ধের লক্ষ্য পূরণ করতে পারেনি।
অন্য এক ভিডিও বার্তায় তিনি বলেন, রবিবার ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে। এ ঘটনার জবাব দেবে ইরান। তিনি এটিকে যুদ্ধবিরতির ‘লঙ্ঘন’ বলে অভিহিত করেন।
মোহসেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধের কথা বলছে, তা নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামী প্রজাতন্ত্র অবশ্যই এর জবাব দেবে।’
সূত্র: সিএনএন