শিরোনাম

ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

সিটিজেন ডেস্ক
ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
বাংলাদেশি পাসপোর্ট। ছবি: সংগৃহীত

শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়ে এখন ৯৫তম অবস্থানে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর এই নতুন তালিকা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারকারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণ করতে পারবেন।

এই ৩৬টি দেশের মধ্যে রয়েছে– বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে– ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।

তবে এসব দেশের সবগুলোয় সরাসরি প্রবেশাধিকার নেই। কিছু ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা নিতে হবে এবং কয়েকটির ক্ষেত্রে ই-ভিসার প্রয়োজন পড়বে।

বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের সূচকেও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে সুইডেন। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল।

ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ও ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের নিচে।

/এফসি/