এলাকায় মুখ দেখাতে পারি না: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

লাইন অব ক্রেডিটের (এলওসি) আন্ডারে দেবিদ্বার এলাকায় ৬ লেনের হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে সড়কটির প্রশস্ততা মাত্র ১৮ ফুট। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বার এলাকার সড়কটি প্রত্যেকদিন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। চলতি মাসেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন মানুষ। যখন আমরা মন্ত্রী মহোদয় বা প্রশাসনের সঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হচ্ছে না।
তিনি বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আন্ডারে এই মহাসড়কটি ৬ লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এর প্রশস্ততা ১৮ ফুট হয়ে আছে। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে। মাননীয় স্পিকার, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে একটি রুলিং দিন যেন তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেন।