
চাঁদ আর পৃথিবীর মাঝামাঝি দূরত্বে পৌঁছে মহাকাশযান ওরিয়ন থেকে পৃথিবীর বেশ কিছু চোখধাঁধানো ও উচ্চমানের ছবি পাঠিয়েছেন আর্টেমিস টু মিশনের নভোচারীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই ছবিগুলো প্রকাশ করেছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এই মিশন।

অর্ধ শতাব্দীরও বেশি সময় পর চাঁদে মনুষ্যবাহী মিশন পরিচালনা করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নাসা চাঁদের উদ্দেশে মহকাশযান উৎক্ষেপণ করতে পারে।