বৃহস্পতিবার শুরু হচ্ছে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা

সিটিজেন ডেস্ক

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে এ পরীক্ষা। এবার পরীক্ষাকে ঘিরে জারি করা হয়েছে কড়া নির্দেশনা।
সোমবার (৬ এপ্রিল) পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ এপ্রিল বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। এরপর ১২ এপ্রিল বাংলা দ্বিতীয়পত্র, ১৬ এপ্রিল ইংরেজি, ১৯ এপ্রিল বাংলাদেশ বিষয়াবলি, ২০ এপ্রিল আন্তর্জাতিক বিষয়াবলি এবং ২২ এপ্রিল গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল থেকে, যা চলবে ৭ মে পর্যন্ত। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।
ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আসনবিন্যাস করা হয়েছে, অন্য বিভাগীয় শহরগুলোতেও নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নেবেন।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এর পর গেট বন্ধ করে দেওয়া হবে।
পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, (সাধারণ ক্যালকুলেটর ছাড়া) ক্যালকুলেটর, ব্যাগ, বই ও ব্যাংক কার্ডসহ নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।
লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৫০ শতাংশ। কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তা মোট নম্বরে যোগ হবে না।
পরীক্ষা চলাকালে এসব নির্দেশনা ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু কারিগরি বিষয়ের ক্ষেত্রে নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে।
পিএসসি আরও জানিয়েছে, প্রতিটি পরীক্ষাকক্ষ সিসিটিভির আওতায় থাকবে। পরীক্ষার্থীদের কান ও মুখ দৃশ্যমান রাখতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা