লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনার পরিকল্পনা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, গত ৩০ মার্চ পর্যন্ত ইআরএলে প্রায় ৩০ হাজার ৫০০ টন ব্যবহারযোগ্য অপরিশোধিত তেল মজুত ছিল, যা দিয়ে মাত্র ছয় দিন কার্যক্রম চালানো সম্ভব।