
সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মার্চ মাসে মোট উদ্ধার হওয়া জ্বালানির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার।

দেশের সব ফিলিং স্টেশনে প্রতিদিনের পেট্রোল, ডিজেল, অকটেনসহ সব জ্বালানি তেল সরবরাহের পরিমাণ উল্লেখ করে বোর্ড স্থাপন করার নির্দেশ দিয়েছে সরকার। বোর্ডে গত বছরের একই তারিখে কী পরিমাণ সরবরাহ হয়েছিল– তা-ও উল্লেখ করতে বলা হয়েছে।

চলমান বৈশ্বিক সংকট নিরসনের জন্য দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।

আজ শুক্রবার যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য দেন।