সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। একইসঙ্গে কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় প্যাকেজও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
৬ মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ দিতে হবে না। নভোএয়ার এজন্য ২৪টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এসব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ প্যাকেজ কিনতে পারবেন।