
মেমোরি চিপ সংকট
বিশ্বজুড়ে তীব্র মেমোরি চিপ সংকট ও লাগাতার মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছে প্রযুক্তি শিল্প। এই পরিস্থিতিতে প্রথমবারের মতো চীনা নির্মাতাদের কাছ থেকে মেমোরি চিপ সংগ্রহের বিষয়টি বিবেচনা করছে বিশ্বের শীর্ষ চার পিসি নির্মাতা– এইচপি, ডেল, এসার ও আসুস। জাপানের নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তোলার ক্ষুদ্র প্রয়াস হিসেবে দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মোবাইল ফোনের মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপণে বলা হয়েছে– মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।