ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের কৃষকের জীবনযাত্রায়। গোটা অঞ্চলজুড়ে সারের ক্রমবর্ধমান দাম ও ঘাটতিতে কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।
বিসিআইসির ৫টি ইউরিয়া কারখানা পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। চালু থাকা শাহজালাল ফার্টিলাইজার কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন।