
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাবির দায়ের কোপে দেবর প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে সরাইল উপজেলার কালিকচ্ছ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা-আগরতলা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষামূলকভাবে আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় একটি বাস।

সংসদ সদস্য রুমিন ফারহানাকে সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়া প্রসঙ্গে বলেছেন, কোনো আসনে অন্যায় ও বিশৃঙ্খল আচরণকে প্রশ্রয় দেওয়া হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাকে শুধুমাত্র আমার আসনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই লড়তে হয়নি, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি ও দলটির জোটসঙ্গীরা বিজয়ী হয়েছেন। একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনের দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফরহানা বলেছেন, আমার কানে অনেক রকম খবর আসছে। বিভিন্ন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে টাকা ও উপহার দেওয়া হচ্ছে।

জামায়াতে ইসলামী ক্ষমতার লোভে ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা ভেঙেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার রুমিন ফরহানা বলেছেন, আমি যদি এমপি নির্বাচিত হই আমার প্রাথমিক চিকিৎসা এলাকার সরকারি হাসপাতলে হবে।

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেনসহ ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক হাজতির জামিনের কাগজ ব্যবহার করে হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে সংসদ নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হবে না।

মনোনয়ন না পেয়ে আক্ষেপ রুমিন ফারহানার
বিএনপির মনোনয়ন না পাওয়ায় আক্ষেপে সুরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এর আগে যে তথাকথিত ভোট, নিশিরাতের নির্বাচন হয়েছিল, সেটি আবার করার চেষ্টা চলছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ব্রাহ্মনবাড়িয়া সফরে করলেন তারেক রহমান।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।