


ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলচলে ভোগান্তি বেড়েছে। মহাসড়কের কয়েকটি স্থানে বছরের পর বছর যানজটে দুর্ভোগ পোহায় যাত্রীরা। ঈদের সময় এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক উন্নয়নে অবদান রাখায় কৃষকসহ ১০ গুণী জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা-বালু নদের মধ্য চনপাড়া চরের সবুজ বিনাশ করে নির্মাণ করা হচ্ছে ইকোপার্ক। চরের ১৩৩ বিঘা জমিতে নির্মাণ কাজ পুরোদমে চলছে। একসময় চরের জমিতে স্থানীয় কৃষকরা ফসল ফলাতেন, এখন সে অবস্থা আর নেই।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে প্রতিপক্ষের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলার থানা পুকুর পাড়। জেলার সবার কাছেই একটা পরিচিত নাম এটি। এ পুকুর একসময় সৌন্দর্যবর্ধন করে রেখেছিলো শহরকে। অথচ খোদ সিটি কর্পোরেশন থানা পুকুর ভরাট করে ফেলে। সেখানে গড়ে তুলেছে অট্রালিকা আর ভবন। শুধু থানা পুকুরই নয়। প্রাচ্যের ডান্ডিখ্যাত জেলা নারায়ণগঞ্জে পুকুর ভরাট এখন নিয়মে পরিণত হয়েছে।