
কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যক্তিগত অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শুকুর আলী নামের এক চায়ের দোকানদার গুলিবিদ্ধ হন

ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনার শরীরে ২০টির বেশি আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন ময়নাতদন্তকারীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করেছে একই বিশ্ববিদ্যালয়ের ফজলুর রহমান নামের এক কর্মচারী।

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন দিয়েছেন ইমরান হোসেন নামে এক মাদকাসক্ত যুবক।

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে গ্যাস ট্যাংকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বাইপাস সড়কের ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ।

কুষ্টিয়ার মিরপুরে ভোটের ব্যালট পেপার বাক্সে জমা না দিয়ে কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার দায়ে এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

কুষ্টিয়া-১ আসন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে অংশ নেওয়া প্রার্থীরা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন তার বিদেশি স্ত্রী ওয়াং লিনা। গ্রামগঞ্জে ঘুরে ঘুরে তিনি স্বামীর জন্য ভোট চাইছেন। ভাঙা ভাঙা আধো বাংলায় কথা বলছেন। তার বন্ধুত্বপূর্ণ আচরণ গ্রামের নারী ও শিশুরা হাসিমুখে গ্রহণ করছেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ককটেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বিশিষ্ট ইসলামী বক্তা আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ফেসবুকের নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে তিনি এই অভিযোগ করেন।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

কুষ্টিয়ার মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে রানা আহম্মেদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।