চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, অটোরিকশায় মিললো ২৭ কেজি গাঁজা

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় থেকে এসব গাঁজা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, রাতে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছিল। এসময় চিলমারীগামী একটি অটোরিকশা চেকপোস্ট দেখে উল্টো পথে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তিনি আরও বলেন, পরে দুর্ঘটনা কবলিত অটোরিকশা থেকে পলিথিনে মোড়ানো সাতটি প্যাকেটে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ হাজার টাকা। এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।