এবার শাহবাজের সঙ্গে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

সিটিজেন ডেস্ক

ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেছেন।
আজ শনিবার (১১ এপ্রিল) হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।
ইরানের সঙ্গে সম্ভাব্য ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন ভ্যান্স। মূল আলোচনায় ইরানি প্রতিনিধিদের সঙ্গে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। যা চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। সবকিছু ঠিকঠাক থাকলে এই বৈঠকের পরপরই হতে পারে বহুল প্রত্যাশিত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক। তবে এই পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি।
ভ্যান্সের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এই বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি উপস্থিত ছিলেন।
এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এই সংলাপ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। পাশাপাশি, আলোচনাকে সফল করতে পাকিস্তান সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত—এ প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
দিনের শুরুতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলও শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে।
তবে মার্কিন ও ইরানি উভয় পক্ষের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ফলে আলোচনা ঘিরে কূটনৈতিক মহলে কৌতূহল ও জল্পনা অব্যাহত রয়েছে।