শিরোনাম

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবন। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ধারাবাহিক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আজ শনিবার (১১ এপ্রিল) দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, এসব হামলায় নিহতদের মধ্যে জরুরি সেবাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা সদস্যও রয়েছেন।

নাবাতিয়েহ জেলার কাফার সির শহরে চালানো এক হামলায় একজন প্যারামেডিকসহ চারজন নিহত হন এবং আরও চারজন আহত হন। একই জেলার জেফতা শহরে পৃথক আরেকটি হামলায় লেবাননের সিভিল ডিফেন্সের একজন সদস্যসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

এছাড়া নাবাতিয়েহর অন্তর্গত টুল শহরে তৃতীয় দফা হামলায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ধারাবাহিক হামলা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে, বিশেষ করে যখন অঞ্চলে উত্তেজনা আগে থেকেই তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/