
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সিলেট সব সময়ই ভ্রমণপ্রেমীদের অন্যতম গন্তব্য। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে জাফলং, রাতারগুল, বিছনাকান্দি ও ভোলাগঞ্জ সাদা পাথর এর মতো পর্যটন কেন্দ্রগুলো নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

সিলেটে আখনি কেবল একটি খাবার নয়; এটি ঐতিহ্য, এক ধরনের আবেগ। বিকাল গড়াতেই নগরীর বন্দরবাজারে এক ধরনের গন্ধ ভেসে বেড়ায়। সেই গন্ধটি আসে আখনি থেকে। এটি সিলেটের ঐতিহ্যবাহী খাবার বলে প্রচলিত।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সিলেটের ঈদের বাজারে। প্রবাসীদের আয় কমে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম আবারও পরিবর্তন করা হচ্ছে। সরকারি এই অডিটরিয়ামটি পুনরায় সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট শহরের কিছু এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নির্বাচনে প্রত্যাশার প্রতিফলন হয়নি এবং ফলাফলের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করছি। এ বিষয়ে আমাদের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি ঋণী। দেশের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। এ জন্য সবার কাছে দোয়া চাই।

লেবুর দাম শুনে থমকে গেলেন এক ক্রেতা। ছোট আকারের লেবুর হালি ১০০ টাকার নিচে নেই, মাঝারি ও বড় লেবু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

নির্বাচনের উত্তাপের মধ্যেই মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে অনুভূত এই কম্পনের উৎপত্তিস্থল জেলার গোয়াইনঘাট উপজেলায়।

সিলেট-৬ আসন
নির্বাচনে কালো টাকা ছড়ানো, সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বহিরাগতদের দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ এনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট-১ আসনে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখের ভোট হবে বাংলাদেশ পরিবর্তনের ভোট। এটা ২৪ এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের তেমুখী এলাকায় এ সংঘর্ষ ঘটে।

সিলেট বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের বলয়ভিত্তিক বিভক্তির প্রেক্ষাপটে একসঙ্গে প্রচারণায় নেমে ঐক্যের বার্তা দিয়েছেন দলটির দুই শীর্ষ নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী।

জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী হলে মৌলিক খাতগুলোতেই আগে হাত দিতে চান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যখাতের ন্যূনতম উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করবো।

একটি দল গণভোটে ‘না’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

নির্বাচনের কাজে জড়িতরা সবাই ভালো ও সৎ অফিসার, আওয়ামী লীগের দোসর নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।