‘সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ দাবির প্রমাণ মিলেছে’

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, সাইমুম রেজা তালুকদার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে তার স্ত্রীর কাছে ১ কোটি টাকা ঘুষ দাবি করেন। তার সেই ঘুষ চাওয়ার অডিও মিডিয়ার মাধ্যমে ফাঁস হওয়ার পর আমরা একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত শুরু করি। ইতোমধ্যে সেই অডিও রেকর্ডের সত্যতা পেয়েছি। এখানে তাদের দুজনেরই কথা আছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, কথোপকথনের সত্যতা পেলেও এর বাইরে তাদের কোনো লেনদেন হয়েছে কি না, সে বিষয়টি এখন খতিয়ে দেখছি। বিষয়টা যখন আমাদের সামনে আসে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং এর পরই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। তিনি পদত্যাগ করলেও এ বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। দ্রুতই আমরা তদন্ত রিপোর্টটি প্রকাশ করব এবং প্রকৃত সত্য তুলে ধরবো।
উল্লেখ্য, গত ৯ মার্চ রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ফজলে করিমের স্ত্রী এবং প্রসিকিউটর সাইমুমের অডিও প্রকাশিত হয়। অডিওর কথোপকথনে কিস্তিতে টাকা পরিশোধের আলোচনার পাশাপাশি, মামলা থেকে অব্যাহতির নিশ্চয়তা হিসেবে বিএনপির এক সংসদ সদস্য এবং এক প্রতিমন্ত্রীকে দিয়ে তদবির করানোর পরামর্শ দেওয়া হয়।