শিরোনাম

একজনের পদোন্নতি, দুই সচিবের দপ্তর বদল

বিশেষ প্রতিনিধি
একজনের পদোন্নতি, দুই সচিবের দপ্তর বদল
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

প্রশাসেনর সচিব পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া দুইজন সচিবকে দপ্তর বদল করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা সচিব পদে পদোন্নতি পেলেন ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাখাওয়াত হোসেন।

অপর এক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অপরদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে।

/টিই/