মুক্তির আগেই শাহরুখের ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি রুপি
বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৬: ২৩

‘কিং’ সিনেমার একটি লুকে শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বলিউড খানদের সিনেমা মুক্তি মানেই ভক্তদের মনে আলাদা এক ধরনের উন্মাদনা কাজ করে। দীর্ঘ প্রায় দুই বছর পর নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পায় তার অভিনীত ‘ডানকি’ সিনেমা। তবে সিনেমাটি তেমন ব্যবসাসফল হয়নি। সামনে বড় কোনো অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে বড়পর্দা ফিরবেন কিং খান, এমন প্রত্যাশা ছিল ভক্তদের। ভক্তদের সেই প্রত্যাশা যেন পূরণ হতে চলেছে। সেই প্রত্যাশ্য পূরণ করলেন শাহরুখ। শিগগিরই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘কিং’।
তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ২৫০ কোটি টাকার বিশাল অঙ্ক ঘরে তুলেছে সিনেমাটি। সর্বভারতীয় থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহ পরিবেশনার স্বত্ব রেকর্ড ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে। এই স্বত্ব কিনেছে পেন মারুধার নামের একটি সংস্থা। শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে এই বড় অংকের চুক্তিটি সম্পন্ন হয়েছে।
‘কিং’ সিনেমাটি শাহরুখের কাছে ব্যক্তিগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার কন্যা সুহানা খানের। এর আগে ২০২৩ সালে জয়া আখতারের ওটিটিভিত্তিক সিনেমা ‘দ্য আর্চিস’-এ তাকে দেখা গিয়েছিল। তবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এটিই সুহানার প্রথম সিনেমা।
বাবা-মেয়ের এই রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। তবে মুক্তির আগেই আড়াইশ কোটির এই মাইলফলক বুঝিয়ে দিচ্ছে, ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমা ২০২৬ সালে বক্স অফিসে বড় ঝড় তুলতে যাচ্ছে।

/জেএইচ/