ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা পার, সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

সিটিজেন ডেস্ক

ব্যাংক ঋণ গ্রহণের মাত্রা বৃদ্ধি এবং রাজস্ব আদায়ের ঘাটতি নিয়ে জাতীয় সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, নতুন অর্থবছরের শুরুতেই ব্যাংক খাত থেকে বড় অঙ্কের ঋণ নেওয়া এবং রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। কিন্তু এপ্রিলের শুরুতেই সেই লক্ষ্যমাত্রা ১০৮ শতাংশ ছাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকায় পৌঁছেছে।
তিনি বলেন, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে। ঘাটতি মেটাতে সরকার এখন ব্যাংক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে।
এই সময়ে রুমিন ফারহানা প্রশ্ন রাখেন, রাজস্ব আয় বাড়ানো এবং করের আওতা সম্প্রসারণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ঋণের বর্তমান চাপ মূলত আগের সরকারের সময়ের আর্থিক দায়-দেনার ধারাবাহিকতা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
তিনি বলেন, সরকারের নীতি হলো ব্যাংক ঋণের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা। আগামী বাজেটে এ লক্ষ্য প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, রাজস্ব কাঠামো পুনর্গঠন ও ট্যাক্স-জিডিপি অনুপাত উন্নত করতে সময় প্রয়োজন। তবে অর্থনীতিকে স্থিতিশীল করতে সরকার কাজ করছে বলে তিনি সংসদকে জানান।