প্লাস্টিকের বস্তায় চাল, অটো রাইস মিলকে জরিমানা
পটুয়াখালী সংবাদদাতা

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৭: ২২

অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সিটিজেন জার্নাল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সরকারি আইন অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কের দায়ে একটি অটো রাইস মিলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিচ অটো রাইস মিলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ৪ ও ১৪ ধারায় মিলটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পাটকে পুনরায় সোনালী আঁশ হিসেবে প্রতিষ্ঠা করতে এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।
উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ প্রণয়নের উদ্দেশ্য হলো পাট শিল্পের পুনরুজ্জীবন, পরিবেশ সুরক্ষা, পাটের চাহিদা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

/এফআর/

ঐকমত্য কমিশন নিয়ে প্রশ্ন তুললেন সারা হোসেন