ইউরোপে কর্মী পাঠাতে ‘লবিস্ট’ নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণে শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প এবং নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে এবং ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠাতে দ্বিপাক্ষিক চুক্তি ও লবিস্ট ফার্ম নিয়োগের মতো নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেছেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন বাজার খুঁজছে সরকার। শ্রমবাজার সম্প্রসারণে কিছু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ইউরোপের দেশ সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল ও রাশিয়া; দক্ষিণ আমেরিকার ব্রাজিল; এশিয়ার থাইল্যান্ড উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশি মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আরেক সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করতে নিরলসভাবে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে চলতি মাসের ৮-১১ তারিখ মালয়েশিয়া সফর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টা। এই সফরের মাধ্যমে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।