শিরোনাম

জাতীয় ঐক্য ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্য ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম
বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে। বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল। কিন্তু সেই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার ওয়াদা থাকলেও তা ভঙ্গ করেছে সরকার। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে। তাদেরকেও ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, আমরা নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। আমরা রাজনীতি অর্থনীতি সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব।

এনসিপি আহ্বায়ক বলেন, রাজপথে গণ-আন্দোলনের প্রস্তুতির মাধ্যমেই জুলাই সনদসহ শ্রমিকের অধিকারের প্রতিটি দাবি আদায় যাতে নিশ্চিত করতে সরকারকে বাধ্য করবো।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে। বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল। বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু সেই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীকে জবাবদিহিতে আনার জন্য শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে।

/এসবি/