
ইরান যুদ্ধ এবং তেলের মজুদ নিয়ে নানা খবরে আতঙ্ক থেকে দেশে পেট্রোল ও অকটেনের অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে। এই চাহিদা পূরণ করতে হিমশিম অবস্থা তৈরি হয়েছে অধিকাংশ পেট্রোল পাম্পে। চাহিদা বেড়ে যাওয়ায় বরাদ্দকৃত তেল ফুরিয়ে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকতেও দেখা যাচ্ছে।

সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মার্চ মাসে মোট উদ্ধার হওয়া জ্বালানির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার।

জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৯টি জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।