দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। অর্থনীতির এই দুরবস্থা পূর্বের সরকার থেকে পেয়েছে। তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তা-ভাবনা করা হবে। বর্তমান পেক্ষাপটে এলডিসি গ্রাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রমজান সামাল দেওয়াটাই এখন সরকারের জন্য বড় পরীক্ষা। মানুষের প্রত্যাশা পূরণ করতে সরকারকে সফল হতেই হবে। এর কোনো বিকল্প নেই।