
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ঘামের কারণে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে গেলে ঘাম বাইরে বের হতে পারে না। তখন তা ত্বকের নিচে জমে গিয়ে ছোট ছোট লালচে ফুসকুড়ি তৈরি করে, যা আমরা ঘামাচি বা ‘প্রিকলি হিট’ নামে চিনি। এই সমস্যাটি শিশু থেকে বয়স্ক সবার মধ্যেই দেখা যায়।

গরমের দিনে সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় দই যোগ করা একটি সহজ কিন্তু কার্যকর অভ্যাস হতে পারে। এটি যেমন পেট ভালো রাখে, তেমনি শরীরকে ঠান্ডা ও শক্তিশালী রাখতেও সাহায্য করে।