ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, নতুন ভর্তি ১১৬২
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, নতুন ভর্তি ১১৬২
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) এসব মৃত্যু হয়। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন রোগী। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।


















