কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি এসেছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুইবার ময়নাতদন্ত করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। তবে সিআইডি ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে যে, তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।