সংবেদনশীল ত্বকের জন্যও সানস্ক্রিন উপকারী। রোসেসিয়া বা একজিমার মতো সমস্যায় আক্রান্তদের জন্য এটি এক ধরনের সুরক্ষা স্তর তৈরি করে, যা ত্বকের জ্বালা ও লালচে ভাব কমাতে সহায়তা করে।
একসময় ত্বকের যত্নকে শুধু নারীদের বিষয় বলে মনে করা হতো। তবে সময় বদলেছে। এখন ছেলেদের মাঝেও স্কিন কেয়ার নিয়ে সচেতনতা বেড়েছে। নিয়মিত বাইরে যাওয়া, রোদে থাকা, ধুলাবালি, দূষণ, এমনকি প্রতিদিনের শেভিং– সবকিছুই পুরুষদের ত্বকে প্রভাব ফেলে।