বেশ কয়েক বছর ধরে ধোনি অবসর নিতে পারেন বলে গুঞ্জন শুরু হয়। সেই আলোচনা থামিয়ে পরের আসরে আবার ব্যাট-প্যাড-গ্লাভস নিয়ে নেমে পড়েন সাবেক ভারতীয় অধিনায়ক। এবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার প্রস্তুতিতে ছিলেন তিনি।
এবারের বিশ্বকাপ নিয়ে ধোনির উদ্বেগের কারণ ‘শিশির’। যা রাতের ম্যাচে রান তাড়া করা দলের পক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘যে বিষয়টা আমাকে চিন্তায় ফেলে তা হচ্ছে শিশির। আমি শিশির অপছন্দ করি। কারণ এটি অনেক কিছু বদলে দেয়।