সাধারণত এসব এলাকায় চাঁনরাতে মার্কেট খোলা থাকে গভীর রাত পর্যন্ত। তবে আবহাওয়া খারাপ থাকলে আজ আগেই দোকান বন্ধ করে বাড়ি ফিরবেন বলে জানান কয়েকজন ব্যবসায়ী।
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। শেষ দিকের কেনাকাটায় উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে। নতুন পোশাক, জুতা, প্রসাধনী থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য কিনতে ক্রেতাদের ঢলে সরগরম হয়ে উঠেছে বাজার।