প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের আগে ছোটদের ঈদ সালামি আর প্রিয়জনদের উপহার দিতে নতুন চকচকে নোটের ব্যাপক চাহিদা থাকে। তবে, এবার সেই চিরচেনা সুযোগটি থাকছে না। এবারের ঈদ উপলক্ষে বাজারে কোনো নতুন টাকা সরবরাহ বা বিনিময় করা হবে না।
গভর্নর ড. আহসান হাবিব মনসুর সই করা নতুন ডিজাইনের ১০ টাকা মূল্যমানের নোট ৩ ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো বাজারে ছাড়া হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি ইস্যু করা হবে।