
শিক্ষা মন্ত্রণালয় ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও মানসিক গঠনের সঙ্গে সম্পৃক্ত। সেখানে বিতর্কিত ব্যক্তিকে প্রতিমন্ত্রী করা জনগণের আস্থাকে ক্ষুণ্ন করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ভোটের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

ঢাকা- ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী মামুনুল হকসহ ৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদের মধ্যে ববি হাজ্জাজ ধানের শীষ ও মামুনুল হক রিকশা প্রতীক পেয়েছেন।