পারস্য উপসাগরে দীর্ঘ ৩৯ দিন আটকা থাকার পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশে যাত্রা শুরু করেছে। ইরান-যুক্তরাষ্ট্রের ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর জাহাজটি এই রুট অতিক্রম করার সিদ্ধান্ত নেয়।