শিরোনাম

ট্রাম্পকে অপসারণের আহ্বান

সিটিজেন ডেস্ক
ট্রাম্পকে অপসারণের আহ্বান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে অপসারণের জোরালো দাবি জানিয়েছে।

১৯০৯ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল সংগঠনটি। মূলত মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় ট্রাম্পকে পদচ্যুত করার আহ্বান জানানো হয়েছে।

এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে ট্রাম্পকে ‘অযোগ্য, অসুস্থ এবং অস্থির’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনকই নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।

জনসনের মতে, দেশের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি যখন সত্য, স্থিতিশীলতা এবং জনকল্যাণকে উপেক্ষা করেন, তখন তা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করেই ট্রাম্পকে দ্রুত ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/