বাংলাদেশিদের ভিসা দিতে যুক্তরাজ্যসহ ১৩ দেশের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে যৌথভাবে বিশেষ নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যসহ ১৩টি দেশ।
বুধবার (৮ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই নির্দেশনা প্রকাশ করেছে।
যৌথ নির্দেশনা দেওয়া দেশগুলো হলো— যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।
এতে বলা হয়েছে, কোনো দেশের দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়ে নির্দেশনায় বলা হয়েছে, যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। এতে সকলের জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে।