
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে স্মরণকালের ভয়াবহতম জ্বালানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কা ও মিয়ানমার ইতোমধ্যে জ্বালানি রেশনিং শুরু করেছে। ফিলিপাইন জ্বালানি সাশ্রয়ে ৪ দিনের কর্মসপ্তাহ চালু করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিজ অফিসে অবস্থান ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহে বেঁধে দেওয়া সীমাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের জ্বালানির চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।