পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিষ দিয়ে মাছ শিকার করা আত্মহত্যার শামিল। এতে মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে এবং বনজ সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কোনো মূল্যে সুন্দরবনকে বিষমুক্ত করা হবে।
মৌসুম শুরুর আগেই সুন্দরবনের মৌচাক কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে অসাধু মৌয়ালদের বিরুদ্ধে। বিষয়টি বন বিভাগের নজরে এলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বলে দাবি করছেন প্রকৃত মৌয়ালরা।