
ইসলামাবাদে পৌঁছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। পাকিস্তান পৌঁছে তিনি জানান, একটি প্রকৃত চুক্তির বিষয়ে তারা আশাবাদী হলেও মার্কিন প্রতিপক্ষকে তারা কোনোভাবেই বিশ্বাস করছে না।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের মৃত্যুর পর আলোচনার সম্ভাব্য মুখ হয়ে উঠেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।