
ঈদুল ফিতরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এর আগেই ঈদের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সেখানে করবেন সরকারপ্রধান।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকছেন। সেখান থেকে তিনি আবদুল গণি রোডের সচিবালয় এবং তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন।