
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সন্ধ্যা ছয়টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, যা আজ থেকেই কার্যকর হওয়ার কথা ছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪ টা এবং ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু।