
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ও বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন এই কমিটির প্রধান দায়িত্ব। প্রয়োজনে কমিটি সর্বোচ্চ দুইজন সদস্য কো-অপ্ট করতে পারবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় এখন মধ্যপ্রাচ্যজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ ওই অঞ্চলের কয়েকটি দেশে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিক নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ওমরাহ পালনের উদ্দেশ্যে কয়েক দিন আগে মক্কায় গিয়েছিলেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ০৮০৬) দুবাই হয়ে তার বাংলাদেশে ফেরার কথা ছিল।