
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট। জোটের নেতারা বলেছেন, আগামীকাল পঞ্জিকা অনুযায়ী ৩০ দিন পূর্ণ হলেও যদি সরকার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করে, তবে এর দায় সরকারকেই নিতে হবে এবং জাতির কাছে তারা ক্ষমা পাবে না।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি একান্তই স্বৈরাচারের দোষর।

আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোন শপথই নিবে না ১১ দলীয় জোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রশাসনের সহায়তায় ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করে বিজয়ী হয়েছে– এমন অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।