শিরোনাম

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিটিজেন ডেস্ক
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
ছবি : সংগৃহীত

প্রতিদিনই আমাদের কোনো না কোনো প্রয়োজনে কেনাকাটা করতে মার্কেট বা শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীর ব্যস্ত জীবনে হুট করে কোনো শপিং মল বা মার্কেটে গিয়ে যদি দেখেন সেটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না।

সময়ের অপচয় আর অযথা যাতায়াতের বিড়ম্বনা এড়াতে বের হওয়ার আগেই জেনে নিন সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপারমার্কেট, মিরপুর বেনারসিপল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপারমার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপারমার্কেট, রামপুরা সুপারমার্কেট, মালিবাগ সুপারমার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপারমার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

/এসবি/