রিয়ালের মাঠে নামার আগে বায়ার্নকে সতর্ক করলেন কান

সিটিজেন স্পোর্টস ডেস্ক

‘সান্তিয়াগো বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়’ কথাটা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে প্রচলিত। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ প্রতিপক্ষের জন্য হয়ে ওঠে মৃত্যুকূপ, সে কারণেই এমন কথা। এবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে প্রথম লেগে রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
রিয়ালের মাঠে বাভারিয়ানদের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। মাদ্রিদে খেলা শেষ চার ম্যাচে একবারও জয়ের মুখ দেখেনি জার্মান ক্লাবটি, তিনটিতেই হেরেছে তারা।
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে। এটিই যথেষ্ট প্রমাণ করার জন্য যে, রিয়াল কতটা ভয়ঙ্কর নিজেদের মাঠে।
অলিভার কান বলেন, ‘বার্নাব্যুর ৯০ মিনিট অন্য যেকোনো স্টেডিয়ামের চেয়ে ক্লান্তিকর। এই মাঠের দর্শক বার্সেলোনার চেয়েও বেশি উজ্জীবিত থাকে। তারা সবসময় আপনাকে হতাশ করার চেষ্টা করবে।’ রিয়ালের ছাদঢাকা স্টেডিয়াম আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অতীত অভিজ্ঞতা থেকে কান সতর্ক করে বলেন, ‘স্টেডিয়ামের এই পরিবেশটা (ছাদ ঢাকা) আরও ভয়ঙ্কর। এখন স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখা হয়, সেটা সফরকারীদের জন্য আরও বেশি কঠিন।’
বার্নাব্যুতে সবশেষ ২০১২ সালে জিতেছিল জার্মান ক্লাবটি। সেবার অবশ্য টাইব্রেকার ভাগ্য এসেছিল তাদের পক্ষে। ১৪ বছর পর বার্নাব্যুর ভাগ্য আবার বায়ার্নের পক্ষে যায় কিনা, সেটি দেখার।